মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে দিনাজপুর ঐতিহাসিক গোড় এ শহীদ বড় ময়দানে মাসব্যাপী ১৮তম দিনাজপুর বাণিজ্য মেলা ২০২৪-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে, বেলুন-ফেস্টুন ও কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন করেন।এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম ।
আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, জেলা জামায়াতে আমির অধ্যক্ষ মো. আনিসুর রহমান, সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর মো. এনামুল হক, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোকাররম হোসেন প্রমুখ।
মেলা কমিটির সদস্য সচিব ও চেম্বারের পরিচালক মো. আখতারুজ্জামান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বারের সকল পরিচালকবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন ১৮ তম দিনাজপুর বাণিজ্য মেলার আহবায়ক ও চেম্বারের পরিচালক মো. রাহবার কবীর পিয়াল।
কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ এর মধ্যে দিয়ে শুরুতে অতিথিবৃন্দদের ফুল দিয়ে বরণ করা হয়। এছাড়াও গত জুলাই-আগস্ট এ গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। শেষে এক মনোজ্ঞ আতস বাজি ফুটানো হয়। মেলার সার্বিক ব্যবস্থাপনা রয়েছেন দিনাজপুরের স্বনামধন্য মনতা ইভেন্ট ম্যানেজমেন্ট ।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর চেম্বারের আয়োজনে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন
জানুয়ারি ২১, ২০২৫
































