আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা,সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষার আলো পৌছে দেওয়া এবং সমাজের উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো দিনাজপুর জিলা স্কুল স্টুডেন্ট সোসাইটি।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিনাজপুর প্রেসক্লাবে এক প্রেসব্রিয়িংয়ে দিনাজপুর জিলা স্কুল স্টুডেন্ট সোসাইটির আত্বপ্রকাশ ও জিলা স্কুলের ১৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে লিখিত বক্তব্য রাখেন সোসাইটির সাধারন সম্পাদক রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম।
দিনাজপুর জিলা স্কুলের ১৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সহ বক্তব্যে তুলে ধরা হয় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা। সংগঠনের মূল উদ্দেশ্য হলো একে অপরকে সহযোগিতা করা এবং স্কুলের মানোন্নয়ন ও সম্প্রদায়ের কল্যাণে কাজ করা। সোসাইটিকে আরও কার্যকরী, প্রাসঙ্গিক এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নে সহায়ক ভ’মিকা পালন করা।”
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে শামীম চৌধুরী বলেন এই সংগঠনটির মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করা, যারা নিজেদের অভিজ্ঞতা, জ্ঞান এবং সম্পদ দিয়ে সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। সাধারণ সম্পাদক জানান, পরবর্তীতে সোসাইটির ব্যানারে জাতীয় দিবস পালন , দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান, প্রাক্তন সকল শিক্ষার্থীদের সাথে একটি নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম গড়ে তোলা। যেই প্লাটফর্মের মাধ্যম ঢাকায় স্থায়ী একটি কার্যালয় গড়ে তোলা হবে।
সংগঠনের পক্ষ থেকে প্রাক্তন শিক্ষার্থীদের আহŸান জানানো হয় যারা এখনও দিনাজপুর জিলা স্কুল স্টুডেন্ট সোসাইটির সঙ্গে যুক্ত হননি সকলকে নির্দিষ্ট ফরমে রেজিষ্ট্রেশন করতে অনুরাধ জানান।প্রেসব্রিয়িংয়ের এক পর্যায়ে দিনাজপুর জিলা স্কুল স্টুডেন্ট সোসাইটির সভাপতি প্রাক্তন শিক্ষার্থী পিজি হাসপাতালের সাবেক ভিসি প্রফেসর ডাঃ নজরুল ইসলাম ভার্চুয়ালী সংযুক্ত হয়ে সকলকে শুভেচ্ছা জানান।
এসময় সোসাইটির সহ সভাপতি এড, আব্দুল মজিদ , সহসভাপতি গোলাম নবী দুলাল,মোসাদ্দেক হোসেন পাপ্পু চৌধুরী ,জর্জিস আনম, শাহ রেজাউর রহমান, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, এডিশনাল সাধারন সম্পাদক আতিয়ার রহমান,যুগ্ম সম্পাদক হাবিব আহমেদ কচি,অধর্থ সম্পাদক রাশেদুল ইসলাম রিগান,প্রকাশনা সম্পাদক নাজমুস সাকের রানা,প্রচার সম্পাদক মনজুরুল ইসলাম সোহাগ,আজাদুর রহমন বিপুসহ জিলা স্কুলের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর জিলা স্কুল স্টুডেন্ট সোসাইটির আত্বপ্রকাশ ঃ কাজ করবে শিক্ষা ও শিক্ষার্থীদেও উন্নয়নে
এপ্রিল ৬, ২০২৫


































