জিন্নাত হোসেন, দিনাজপুর :
দিনাজপুর খুরশিদ জাহান ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল এবং মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনী ডিজিজেস দিনাজপুরের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) দুপুর ২ টায় দিনাজপুর খুরশিদ জাহান ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল এবং মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনী ডিজিজেস দিনাজপুরের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দিনাজপুর খুরশিদ জাহান ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের সহ-সভাপতি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ও মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনী ডিজিজেস দিনাজপুররের সাধারণ সম্পাদক আবু তাহের আবু, খুরশিদ জাহান ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের সাধারণ সম্পাদক ও জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবীর, খুরশিদ জাহান ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের সদস্য শাহিন খান, শামীম খান প্রমুখ।
মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা সাজ্জাদ হোসেন। দোয়া মাহফিল শেষে খাদ্য বিতরণ করা হয়।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর খুরশিদ জাহান ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালিত
মে ৩১, ২০২৫


































