জিন্নাত হোসেন, দিনাজপুর :
দিনাজপুর পৌর জাতীয়তাবাদী তরুণ দলের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
শুক্রবার (৩০ মে) দিনাজপুর শহরের সদর হাসপাতাল মোড়ে দিনাজপুর পৌর জাতীয়তাবাদী তরুণ দলের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় জাতীয়তাবাদী তরুণ দলের সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি মো. শাহনেওয়াজ হোসেন মিন্টু।
জিয়াউর রহমানের অ¤øান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মো. শাহনেওয়াজ হোসেন মিন্টু বলেন, মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ জিয়ার আদর্শ আমাদের প্রেরণার উৎস। স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহতকরণসহ জাতীয় জীবনের সকল সংকট, সংগ্রাম ও বিনির্মাণে শহীদ জিয়ার প্রদর্শিত পথ বুকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে এবং জনগণের অধিকার সুরক্ষায় তরুণ দলের প্রতিটি নেতা-কর্মীকে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে।
দিনাজপুর পৌর তরুণ দলের সভাপতি মো. নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর তরুণ দলের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান আকাশ, সাধারণ সম্পাদক শাহিন আলম, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বুলন, কোষাধ্যক্ষ মো. পাপ্পু, সদস্য মো. শাহিনুর ইসলাম, হারুনুর রশিদ মংলা প্রমুখ। দোয়া মাহফিল ও আলোচনা শেষে দুস্থ্য মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
আমন্ত্রণ/এসিজি
































