জিন্নাত হোসেন, দিনাজপুর :
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর ও দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের যৌথ আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) বিকেল সাড়ে ৫ টায় কেয়ার নার্সিং কলেজ অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর ও দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের যৌথ আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ।
দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন ছাত্তারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, কোষাধ্যক্ষ আনোয়ারুল কবির, নির্বাহী কমিটির সদস্য ডা. গোলাম গাউস মন্টু, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুরের ভারপ্রাপ্ত পরিচালক, হাসপাতাল ম্যানেজার এ এস এম আকতার শামীম প্রমুখ।
হাসপাতালের সার্ভিস ম্যানেজার নূর-এ আলম সিদ্দিকের সঞ্চালনায় আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন জিয়া হার্ট ফাউন্ডেশনের ইমাম হাফেজ মাওলানা সাজ্জাদ হোসেন।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালিত
মে ৩১, ২০২৫


































