মো. ইউসুফ আলী, দিনাজপুর :
“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকালে দিনাজপুর গোড়-এ শহীদ বড় ময়দানে তিনদিন ব্যাপী আম, কৃষি যুক্তি ও ফল মেল ‘র উদ্বোধন করা হয়েছে।
দিনাজপুর জেলা ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ১৯-২১ জুন তিনদিন ব্যাপী আম, কৃষি প্রযুক্তি ও ফল মেলা ২০২৫ এর আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে মেলার উদ্বোধন করেছেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
মেলা চত্বরে দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেনের সভাপতিত্বে এবং কৃষি অধিদপ্তরের মোহাম্মদ খুরশীদ হাসান হাসান ও লুৎফুন নাহারের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. মুশফিকুর রহমান, দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আবুরেজা মো. আসাদুজ্জামান, জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. আনিসুর রহমান, দিনাজপুর পাট বীজ খামার নশিপুর উপপরিচালক ড. মো. সুলতানুল আলম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা কৃষি অফিসার মো. আসাদুজ্জামান এবং পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন হর্টিকালচার সেন্টারের মাসকুরা খাতুন।এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আমির মো. সিরাজুস সালেহীন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে উত্তরণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর স্টলসহ বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে তিনদিন ব্যাপী আম, কৃষি প্রযুক্তি ও ফল মেলা’র উদ্বোধন
জুন ১৯, ২০২৫
































