রাকিবুল ইসলাম, দিনাজপুর :
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক ¯েøাগানে ধারণ করে দিনাজপুরে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার (৩০ জুলাই) সকালে জেলা মৎস্য দপ্তরের সম্মেলন কক্ষে জেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তরের নানা কার্যক্রম নিয়ে মতবিনিময় হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুজ্জামান। এ সময় মৎস্য খাতের ভিশন ও মিশন সহ নানা বিষয়ে ডকুমেন্টারি প্রেজেন্টেশন তুলে ধরেন জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক ড. মুহাম্মদ সালাহ্ উদ্দীন কবির।
এ সময় যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক খন্দকার রওনাকুল ইসলাম, জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক পূরবী রানী রায়, সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে জাতীয় মৎস্য সপ্তাহে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জুলাই ৩০, ২০২৪


































