আব্দুর রাজ্জাক, দিনাজপুর :
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ৭৮তম আন্তর্জাতিক মানবাধিকার দিবসও পালন করে সংস্থাটি।
আজ বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতির ১নং ভবনের সামনে সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী ও দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আবু রুশদ হাবীব এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম রেজাউল কবির চৌধুরীর পরিচালনায় আলোচনায় অংশ নেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল হালিম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খয়রাত আলী, সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম বিন চার্লি, পিপি মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমানসহ অর্ধশতাধিক আইনজীবী, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কর্মী ও সাংবাদিকবৃন্দ।
এর আগে দিনাজপুরে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭৮তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে একটি র্যালী আইনজীবী সমিতি প্রাঙ্গন থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
ডিসেম্বর ১০, ২০২৫


































