মো. আফজাল হোসেন, আমন্ত্রণ :
দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশবান্ধব জৈব সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে এ কার্যক্রমের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকেল ৪টায় ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ করেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য এ.জেড.এম. রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সামিউল ইসলাম, ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. সানোয়ার হোসেন, এমপি প্রতিনিধি ও রাজনীতিবিদ মো. সাহাজুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভার্মি কম্পোস্ট ব্যবহারের মাধ্যমে জমির উর্বরতা বৃদ্ধি পায় এবং রাসায়নিক সারের ব্যবহার কমানো সম্ভব হয়। আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার অংশ হিসেবে কৃষকদের মাঝে এ ধরনের মেশিন বিতরণ কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় উপকারভোগী কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ করা হয়। কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও কৃষি সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ীতে ভার্মি কম্পেস্ট সেপারেটর মেশিন বিতরণ
মে ২১, ২০২৬


































