কাশী কুমার দাস, দিনাজপুর :
বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আজ শনিবর (১০ জানুয়ারি) বিরল উপজেলার টিনপাড়া, বাসুদেবপুর শীতার্ত ওড়াও-আদিবাসীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রুবিনা আক্তার, সহ-সাধারণ সম্পাদক রুবি আফরোজ ও খেলাঘরের সাধারণ সম্পাদক প্রমথেশ শীল। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন নিপা শেঠ।
কম্বল বিতরণ করতে গিয়ে বক্তারা বলেন, পিছিয়ে পড়া, অনগ্রসর, সুবিধা বঞ্চিত মানুষদের কেউ খোঁজ রাখে না। এই প্রচন্ড শীতে গ্রামে-গঞ্জে অনেক অসহায় শীতার্ত মানুষরা কষ্ট ভোগ করছে। তাদের শীত নিবারণের জন্য মহিলা পরিষদ এগিয়ে এসেছে। তারই আলোকে আজ আমরা বিরল উজেলার টিনপাড়া, বাসুদেবপুর শীতার্ত ওড়াও-আদিবাসীদের মাঝে কম্বল বিতরণ করছি।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে মহিলা পরিষদের উদ্যোগে শীতার্ত ওড়াও-আদিবাসীদের মাঝে কম্বল বিতরণ
জানুয়ারি ১০, ২০২৬
































