ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিবেদক :
রংপুরের বদরগঞ্জে দুঃস্হ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র নিয়ে আকস্মিক হাজির হন বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আঞ্জুমান সুলতানা। বৃহস্পতিবার (৮-জানুয়ারি) সকালে বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নে বগুড়া পাড়া গ্রামের অসহায় মানুষের মাঝে অর্ধশত কম্বল(শীতবস্ত্র)বিতরণ করেন ইউএনও আঞ্জুমান সুলতানা।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহাদত হোসেন।
বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আঞ্জুমান সুলতানা বলেন, এ উপজেলায় শীতের প্রকোপ অনেক বেশি। শীতবস্ত্র বিতরণ চলমান রয়েছে।আরো চাহিদা পাঠানো হয়েছে।বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সেগুরো শীতার্তদের মাঝে বিতরণ করা হবে।
আমন্ত্রণ/এজি
অসহায শীতার্ত নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র নিয়ে হাজির হলেন বদরগঞ্জের ইউএনও আঞ্জুমান সুলতানা
জানুয়ারি ১০, ২০২৬
































