মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসন ও দিনাজপুর পৌরসভার আয়োজনে দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে (বড় মাঠ) ২১ ফেব্রুয়ারি শনিবার রাতে একুশের প্রথম প্রহরে এবং সকালে প্রভাতফেরী শেষে ভাষা শহীদদের প্রতি প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন দিনাজপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
এরপর পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড। তারপর পর্যায়ক্রমে ভাষা শহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন দিনাজপুর পৌরসভা প্রসাশক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন, দিনাজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান, দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ বিভাগীয় প্রকৌশলী মো. আমান উল্লাহ আমান, দিনাজপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান সরকার, জেলা বিএনপির সভাপতি এডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির নেতৃত্বে জেলা বিএনপি, জেলা যুবদলের আহবায়ক সাবেক পৌর কাউন্সিলর একেএম মাসুদুল ইসলাম মাসুদ ও সদস্য সচিব মো. রেজাউর রহমান রেজার নেতৃত্বে যুবদল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটির নেতৃত্বে মহিলা দলের সকল নেতৃবৃন্দ, জেলা তাঁতী দলের সভাপতি মো. রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. হাসিনুর রহমান হাসুর নেতৃত্বে তাঁতীদল, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ, দিনাজপুর জেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুস সবুর, দিনাজপুর শিক্ষা বোর্ড, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এএম শাহজাহান সিদ্দিক, দিনাজপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মুরাদ হোসেন,জেলা শিক্ষা অফিসার খন্দকার মো. আলাউদ্দিন আল আজাদ, জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিস দিনাজপুরের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, দিনাজপুর উত্তরণ পলিটেকনিক ইনস্টিটিউট বালুবাড়ি, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলমগীর কবির এর নেতৃত্বে দিনাজপুর বিচার বিভাগ, দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শেখ রাকিবুল হাসান, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১এর সিনিয়র জেনারেল ম্যানেজার আখতার হোসেনের নেতৃত্বে কর্মকর্তা ও কমচারীবৃন্দ, বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুরের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জি: জেলা সিভিল সার্জন দিনাজপুর ডা। মো. আসিফ ফেরদৌস, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল দিনাজপুর তত্ত্বাবধায়ক ড. মো. সিরাজুল ইসলাম ও আর এমও ডা. পারভেজ সোহেল রানা, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুর ডিভিশন উপ বিভাগীয় প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন সামাজিক বন বিভাগ দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা ফাহিম মাসউদ, ড্যাব দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. জিয়াউল হক, দিনাজপুর প্রেসক্লাব, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল ১১টায় দিবসটি উপলক্ষে দিনাজপুর শিশু একাডেমি প্রাঙ্গণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ফেব্রুয়ারি ২১, ২০২৬































