মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশন দিনাজপুরের সহযোগিতায় বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযান পরিচালনা করা হয়।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল দশটায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন এর নেতৃত্বে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর বড় মাঠে গিয়ে শেষ হয়।
অংশ নেন দিনাজপুরের এনডিসি মোঃ ফয়েজুর রহমান ফয়েজ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. সুজন পারভেজ, দিনাজপুর পর্যটন কর্পোরেশনের ইনচার্জ মোহাম্মদ আলী আজম, টুরিস্ট পুলিশ দিনাজপুরের ইনচার্জ মো. সাইদুর রহমান, দি গ্রান্ড দাদু বাড়ি এর সিনিয়র ম্যানেজার (অপারেশন) মো. রশিদুল ইসলাম রাশেদ, দিনাজপুর ট্যুরিজম এর প্রোপাইটর হোসেন সৈয়দ হাসানুজ্জামান প্রমুখ।শেষে দিনাজপুর বড় মাঠে সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযান পরিচালনা করা হয়।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিথ
সেপ্টেম্বর ২৭, ২০২৫






























