কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর আয়োজনে এবং ড্রইং স্কুলের পরিবেশনায় প্রতি মাসের মত এবারও মাসিক ¯্রােতার আসরে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে বাবা নাজমুস সাকেব রানা ও মেয়ে মায়মুনা নাহিদ মেঘা’র দ্বৈত পরিবেশনায় হৃদয়ের মুর্চ্ছনায় সঙ্গীত সন্ধ্যার উদ্বোধন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান।
শনিবার রাতে নবরূপী মঞ্চে অনুষ্ঠিত মাসিক ¯্রােতার আসরে সভাপতিত্ব করেন নবরূপীর সভাপতি আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জানে আলম, জেলা কালচারাল অফিসার মো. সাদ্দাম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন নবরূপীর সাধারণ সম্পাদক (ভার.) মো. আতিকুর রহমান নিউ।
নবরূপীর সঙ্গীত সম্পাদক মো. ফরহাদ আহম্মেদ এর পরিচালনায় দিনাজপুরের স্বনামধন্য প্রতিষ্ঠান ড্রইং স্কুল, দিনাজপুরের নির্বাহী পরিচালক নাজমুস সাকেব রানা ও তার কন্যা মায়মুনা নাহিদ মেঘা পর পর ১৭টি একক এবং দ্বৈত কষ্ঠে গান গেয়ে ¯্রােতাদের মন জয় করে নেয়।
এ অনুষ্ঠানের শিল্পী ও ড্রইং স্কুল দিনাজপুরের নির্বাহী পরিচালক নাজমুস সাকেব রানা বলেন, সঙ্গীত একটি গুরুমূখী শিক্ষা। এই সার্বজনীন শিক্ষার মাধ্যমের শক্তিতেই খুব সহজে কোটি মানুষের হৃদয়ে পৌছানো সম্ভব। তিনি আরও বলেন, ড্রইং স্কুল দিনাজপুরের মাধ্যমে তিনি সম্ভাবনাময় নতুন প্রজন্মকে নিয়মিত সংস্কৃতি চর্চায় উৎসাহিত ও অনুপ্রেরণা যোগাতে দৃঢ়ভাবে কাজ করে চলেছেন। বাবা-মেয়ের এই মনমুগ্ধকর দ্বৈত সঙ্গীত সন্ধ্যার সমাপ্তিতে তিনি সকল কন্যা শিশু’র পাশে দাঁড়িয়ে তাদের প্রতিভা বিকাশে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহবান জানান।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে বাবা নাজমুস সাকেব রানা ও মেয়ে মায়মুনা নাহিদ মেঘা’র দ্বৈত পরিবেশনায় হৃদয়ের মুর্চ্ছনায় সঙ্গীত সন্ধ্যা
নভেম্বর ৩০, ২০২৫


































