মো. নুর ইসলাম, দিনাজপুর :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেনের নেতৃত্বে আজ বৃস্পতিবার (২১ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে দিনাজপুরের বিরল উপজেলার শ্রীকৃষ্ণপুর বাবুপাড়া এলাকার রফিকুল ইসলাম রকির (৩০) বাড়ী তল্লাশি চালিয়ে ২২১ পিচ ইয়াবা বড়ি জব্দসহ রফিকুল ইসলাম রকিকে আটক করা হয়েছে।
আটক রফিকুল ইসলাম রকি উপজেলার শ্রীকৃষ্ণপুর বাবুপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। উদ্ধারকৃ ২২১ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য দেখানো হয়েছে ৩৬ হাজার ৩০০ টাকা। এ ব্যাপারে বিরল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাকিবুজ্জামান।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরের বিরলে ২২১পিস ইয়াবা বড়িসহ আটক ১
আগস্ট ২১, ২০২৫
































