হাতীবান্ধা সংবাদদাতা :
লালমনিরহাটের হাতীবান্ধায় বুধবার (২৩ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ব্যতিক্রমধর্মী বউ-শাশুড়ির মেলা। উপজেলার গড্ডিমারী উচ্চবিদ্যালয় মাঠে আরডিআরএস-বাংলাদেশের জননী প্রকল্প উদ্যোগে আয়োজিত মেলার প্রতিপাদ্য ছিল ‘বউ-শাশুড়ির অঙ্গীকার, গর্ভকালীন সেবার অধিকার।
গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ পারভেজ।
সমাজে প্রচলিত নানা প্রতিকূলতা ও দুর্বলতা থেকে বেরিয়ে এসে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই মূলত ব্যতিক্রমধর্মী এ ‘বউ-শাশুড়ির’ মেলার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাইরুল ইসলাম, জননী প্রকল্পের জেলা সমন্বয়কারী মাইনুদ্দিন ভূঁইয়া, স্থানীয় সমন্বয়কারী নুর আলম, গড্ডিমারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মাল্টিপ্ল্যান সেন্টারের পুরানো ঐতিহ্য ফিরে আনতে কাজ করছেন দিপু।মেলায় দূর-দূরান্ত থেকে বিপুর সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে।মেলায় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ গ্রাম বাঙলার ঐতিহ্য এ বউ-শাশুড়ির মেলা উপভোগ করেন।
আমন্ত্রণ/এসিজি
হাতীবান্ধায় ব্যতিক্রমধর্মী বউ-শাশুড়ি মেলা
অক্টোবর ২৪, ২০২৪
































