এল এইচ আকাশ দিনাজপুর :
দিনাজপুরের জয়রামপুর মৌজার ১ নম্বর খতিয়ানের ১০৭৭ দাগের ১৯০ জে এল নম্বরের লীজ নেওয়া ৫২ শতকের পুকুরে, মালিককে না বলে পুকুরে পাম্প বসিয়ে আবাদী জমিতে সেচ ও চাষ করা ২ মণ মাছ চুরির অভিযোগ উঠেছে।
কোতয়ালী থানার অভিযোগ সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার জয়রামপুর এলাকার মৃত ওহেদ আলীর ছেলে মো. তাজুল ইসলাম@ নবাব মুকুট তার দাদার সূত্রে প্রাপ্ত র্দীঘ ১৫ বছর যাবত সরকার কর্তৃক লীজ নিয়ে বিভিন্ন জাতের রুই, কাতলা, মৃগা, সিলভার, কৈ, মাগুর, বাটা মাছ চাষ করে আসছেন । গত ৩১ আগস্ট কাউকে কিছু না জানিয়ে একই এলাকার মৃত মনিরের ছেলে মো. ইউনুস আলী (৫০) সহ অজ্ঞাত আরো চার পাঁচ জন মাছে ভরা পুকুরে সেচ পাম্প বসিয়ে জমিতে পানি দেন ও দুই মণ মাছ চুরি করে নিয়ে যায। চুরি যাওয়া মাছের বাজার মুল্য ৪৫ হাজার টাকা এবং পুকুরে পাম্প বসিয়ে জমিতে সেচ দেওয়ার কারণে আরো ২০ হাজার টাকার মাছ ক্ষতিসাধন করেন। ১ সেপ্টেম্বর ইং বিকাল ৩ ঘটিকায় বিবাদীকে পানি ও মাছ চুরির বিষয়ে প্রতিবাদ করা হলে। অকথ্য ভাষায় গালিগালাজসহ হুমকি প্রদান দেন ইউনুস। এতে থানায় অভিযোগ করেছেন নবাব মুকুট।
অভিযোগে আরো উল্লেখ রয়েছে, গত ইরি মৌসুমেও বিবাদী ইউনুস আলী বোরিং থাকার পরেও পুকুরে পাম্প বসিয়ে আশে পাশের জমিওলাদের কাছ থেকে মোটা টাকা নিয়ে জমিতে সেচ ও ১৫ লাখ টাকার মাছ চুরি করে বিক্রি করেন । এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিচার শালিশে নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রর্থনা করলে সরল মনে ক্ষমা করেন মো. তাজুল ইসলাম@ নবাব মুকুট।
কোতয়ালী থানার ওসি ফরিদ হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরের জয়রামপুরে পুকুরের মাছ চুরির আভিযোগ
অক্টোবর ১, ২০২৪


































