বগুড়া ব্যুরো:
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার পোলিং এজেন্টদের অংশগ্রহণে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার উথলী খেলার মাঠে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলম।
এসময় তিনি বলেন, শান্তিপূর্ন পরিবেশে সবাই ভোট গ্রহণ শেষে ভোট গণনা বুঝে নিবেন। কারো উস্কানিতে পা দেবেন না। ভোটারদের কেন্দ্রে আসার ব্যবস্থা করবেন। জয় আমাদের হবেই ইনশাল্লাহ।
কর্মশালায় বগুড়া-২ আসনের ১১৪টি ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পোলিং এজেন্টরা অংশগ্রহণ করেন এবং নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
আমন্ত্রণ/এজি
শিবগঞ্জে ধানের শীষের পোলিং এজেন্টদের কর্মশালা
ফেব্রুয়ারি ১০, ২০২৬


































