বগুড়া ব্যুরো :
বগুড়ার শেরপুরে চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগের নেতা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ মার্চ) রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয় এবং সোমবার (৩ মার্চ) আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন, কুসুম্বী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম (৫৯)। তিনি জামুর ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। পুলিশ জানায়, খন্দকারটোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অপরজন গাড়ীদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম কিরণ (৪৬)। তাকে গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ি এলাকায় নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গত ২ নভেম্বর দায়ের হওয়া একটি নাশকতার মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল ঢাকা-বগুড়া মহাসড়ক অতিক্রমকালে হামলার শিকার হয়। হামলায় আহত রিফাত সরকার ওই বছরের ২ নভেম্বর শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৪৭ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।
ওসি শফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিক তদন্তে হামলার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আমন্ত্রণ/এসিজি
ডেভিল হান্ট অভিযান : শেরপুরে আওয়ামী লীগ নেতা-শিক্ষকসহ দুইজন গ্রেপ্তার
মার্চ ৬, ২০২৫
































