গোপাল মোহন্ত, গাইবান্ধা প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহি ৪ ছাত্রদল নেতা আহত হয়েছেন। দুর্ঘটনার পরপারই তাদেরকে বগুড়া শজিমেক হাসাপাতালে ভতি করা হয়। রোববার (২ মার্চ) বিকেলে গোবিন্দগঞ্জ-দিনাজপুর ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের কামারপাড়া নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। আহতরা হলেন, কাটাবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজিব তালুকদার, শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবু হানিফা আহাদ, শাখাহার ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রানা ইসলাম ও কামারদহ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শেখ সিয়াম।
স্থানীয়রা জানান ঘটনার দিন মোটরসাইকেল যোগে বাগদা বাজার অভিমুখে যাওয়ার পথে বেপরোয়া গতির একটি ট্রাক তাদের মোটরসাইকেল দুটিকে ধাক্কা দিলে সকলেই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহি ৪ ছাত্রদল নেতা আহত
মার্চ ৬, ২০২৫
































