জয়পুরহাট সংবাদদাতা :
জয়পুরহাট বিজিবি ২০ ব্যাটালিয়ন সদর দপ্তরে কেক কাটা, আলোচনা ও প্রীতিভোজের মধ্যদিয়ে ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ব্যাটালিয়নের ইউনিট প্রশিক্ষণ মাঠে ২০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ নেওয়াজ পিএসসি এর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীটি পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান (এসজিপি), অতিরিক্ত মহাপরিচালক রিজিয়ন কমান্ডার উত্তর-পশ্চিম রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর রংপুর।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লে. কর্নেল মো. নাহিদ হোসেন (পিএসসি) পরিঃ লজিস্টিক রংপুর রিজিয়ন, লে. কর্নেল এবিএম জাহিদুল করিম (এসি) অধিনায়ক ২৯ বিজিবি, লে. কর্নেল আহসানুল ইসলাম (পিএসসি) অধিনায়ক ৪২ বিজিবি, কর্নেল মোহাম্মদ মাহাবুবুল হক (এসজিপি), আফরোজা আক্তার চৌধুরী জেলা প্রশাসক জয়পুরহাট, মেজর মো. আলী আকবর আর্টিলারি এফআইজি রংপুর, মেজর তাসনিম রোকাইয়া রিয়া এ্যাডজুটেন্ট গার্লস ক্যাডেট কলেজ জয়পুরহাট, মো. মহিউদ্দিন জাহাঙ্গীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়পুরহাট, কে এম এ মামুন খান চিশতী অতিরিক্ত পুলিশ সুপার জয়পুরহাট, মো. নাজমুল হক সিনিয়র এএসপি ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার জয়পুরহাট র্যাক-৫, নুরুল হুদা সিনিয়র এএসপি জয়পুরহাট র্যাব-৫, মো. আব্দুল কাদের যুগ্ম পরিচালক এনএসআই, মিজানুর রহমান ভারপ্রাপ্ত কোম্পানি মাস্টার ২০ বিজিবি জয়পুরহাট, সুজন মিঞা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাকিমপুর সহ ২০ বিজিবির সদস্যরা।
আলোচনা সভায় জানানো হয় ২০২৪ সালে সারাদেশের মধ্যে সিজার কার্যক্রমে প্রথম স্থানের গৌরব অর্জন করেছে ২০ বিজিবি ব্যাটালিয়ন।
আমন্ত্রণ/এসিজি
জয়পুরহাটে ২০ বিজিবি’র ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ডিসেম্বর ২৭, ২০২৪
































