আতাউর রহমান পার্বতীপুর (দিনাজপুর) :
এক সময় বলা হতো, নামে কী আসে যায়? কিন্তু সময়ের ব্যবধানে বিভিন্ন বিষয়ে মানুষের ধ্যান ধারণা ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। দিনাজপুরের পার্বতীপুরে তেমনি একটি ঘটনা ঘটেছে। সোমবার (১০ ফেব্রæয়ারি) পার্বতীপুর পৌরসভার মুজিবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নামকরণ করা হয়েছে।
এ দিন বেলা ১১ টায় স্কুল চত্বরে অনুষ্ঠিত স্কুল ব্যবস্থাপনা কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আয়োজিত এক সমাবেশে স্কুলের ‘নতুন নামকরণ’ চুড়ান্ত করা হয়। স্কুলের প্রাক্তন ছাত্র ও গণমাধ্যমকর্মী বদরুদ্দোজা বুলু স্কুলের পরিবর্তিত নাম হিসাবে “পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়” প্রস্তাব করলে সম্মতিক্রমে তা গৃহিত হয় বলে স্কুলের প্রধান শিক্ষক কামরুন নাহার জানান।
এতে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি শহিদুল বারী খান। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরের এক আদেশে সারাদেশে শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের নামে করা ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্তের আলোকে পার্বতীপুরের মুজিবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন নামকরণ করা হয়।
আমন্ত্রণ/এসিজি
সরকারি নির্দেশে মুজিবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
ফেব্রুয়ারি ১৩, ২০২৫
































