মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) :
দিনাজপুরের চিরিরবন্দরে ৩৩ তম শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় উপজেলা কনভেনশন এন্ড কমিউনিটি সেন্টারে উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে বার্ষিক সম্মেলনে সমিতির সহ সভাপতি প্রদীপ কুমার রায়ের সভাপতিত্বে প্রধান শিক্ষক খালেকুজ্জামান বুলুর সঞ্চালোচনায় আয়োজিত সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শামসুল হক মন্ডল, আব্দুর রাজ্জাক মানু, শিক্ষক করুনা কান্ত রায়, রণজিৎ চন্দ্র বিশ্বাস, প্রধান শিক্ষক মোরশেদ উল আলম প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন সরকার।
সম্মেলনে ৪২জন শিক্ষক ও কর্মচারীর মাঝে অবসরজনিত কারণে ৫৮ লাখ ৬০ হাজার টাকা প্রদান করা হয়। উত্তর পলাশবাড়ি আমিরণ সিরাজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দপ্তরী আতিকুর রহমানকে সর্বোচ্য ১ লাখ ৮৯ হাজার টাকা প্রদান করা হয়।
আমন্ত্রণ/এসিজি
চিরিরবন্দরে ৩৩ তম শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ফেব্রুয়ারি ৭, ২০২৫






























