মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপ এর আয়োজনে আজ শনিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় শহরের নিমনগর বালুবাড়ীস্থ গ্রীণ ভিউ কমিউনিটি সেন্টারে ২য় বার্ষিক সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সাধারণ সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপ এর সভাপতি মো. মোশাররফ হোসেন। সাধারণ সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাদেকুল ইসলাম। বার্ষিক আয়-ব্যয় রিপোর্ট পেশ করেন দপ্তর সম্পাদক সৈয়দ মোস্তাফিজুর রহমান কাঞ্চন।

বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. মতিউর রহমান, সহ-সভাপতি মো. খাতির আলী, সহ-সাধারণ সম্পাদক মো. সৌরভ আলী হীরা, কোষাধ্যক্ষ মো. ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মাহামুদুর রশিদ, কার্যনির্বাহী সদস্য মো. শাহানুর আলম, সলিল বসাক, মো. আমিনুল হক। মুক্ত আলোচনায় অংশ নেন সদস্যদের মধ্যে মো. আজিম, এসএম শাহিনুর আলম, মনোয়ারুল হক চৌধুরী, মো. সাঈদ, মো. আমির হোসেন, মো. হাশিম, মো. নুর আলম, ননী, গৌর গোপাল সাহাসহ অন্যান্য সদস্যবৃন্দ।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপ এর ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
অক্টোবর ৫, ২০২৪
































