মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর):
দিনাজপুরের চিরিরবন্দরে ৪৮০ পিস ইয়াবাসহ যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতাকে র্যাব ১৩ এর সিপিসি ২ টহলদল আটক করেছে।
র্যাব সুত্র জানায়, র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গত শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১১ টায় সিপিসি-২, নীলফামারী র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদের রংপুর থেকে ৫০ কিলোমিটার ধাওয়া করে এনে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন রানীবন্দর বালাপাড়া ও নশরতপুর গ্রামস্থ উদ্দীপন এনজিও এর সামনে বালাপাড়া টু রানীরবন্দরগামী কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে উপজেলা যুবলীগ নেতা মাহফুজুর রহমান (২৬) এর পরিহিত প্যান্টের সামনের ডান পকেটে থাকা ০১ টি নীল রংয়ের বায়ুরোধক পলিজীপার প্যাকেটে রক্ষিত ২ শত পিস ইয়াবা ট্যাবলেট, ০১ টি পুরাতন মোবাইল ফোন এবং নগদ ৩৬০ টাকা এবং অপর সহযোগি ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সুমন (২৫) এর পরিহিত প্যান্টের সামনের ডান পকেটে থাকা ০১ টি নীল রংয়ের বায়ুরোধক পলিজীপার প্যাকেটে রক্ষিত ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ টি মোবাইল ফোনসহ সর্বমোট ৪৮০ পিস অবৈধ মাদকদ্রব্য পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জব্দকৃত আলামতসহ আটককৃত মাদকব্যবসায়ীদের চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত হলো-আব্দুলপুর ইউনিয়নের আন্ধারমূহা গ্রামের শাহাপাড়ার সাবেক ইউপি সদস্য নুরুল আমিনের ছেলে উপজেলা যুবলীগ নেতা মাহফুজুর রহমান (২৬) ও সাতনালা ইউনিয়নের ফুলুপাড়ার নজরুল ইসলামের ছেলে ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সোহান সুমন (২৫)। এ ঘটনায় র্যাবের ডিএডি আব্দুস সামাদ বাদি হয়ে চিরিরবন্দর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মো. আ. ওয়াদুদ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, র্যাবের ডিএডি বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। আটককৃতদের জব্দকৃত মাদকসহ আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা দীর্ঘদিন যাবত এ মাদক ব্যবস্যা চালিয়ে আসছিল। তাদের নামে থানায় একাধিক মামলা রয়েছে।
আমন্ত্রণ/এসিজি
চিরিরবন্দরে র্যাবের হাতে ৪৮০ পিস ইয়াবাসহ যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতা আটক
জুলাই ২০, ২০২৫


































