মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) :
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মো. আখতারুজ্জামান মিয়া বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সকলকে সজাগ থাকতে হবে। সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে সকলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। ফ্যাসিবাদি শেখ হাসিনা দেশে ফেরার হুমকি দিচ্ছে। শেখ হাসিনা দেশে ফিরলে পুনরায় গুম, খুন, লুটপাট, চুরি, রাহাজানি, মিথ্যা গায়েবী মামলা শুরু হবে। তাকে দেশে আসতে দেয়া হবেনা।
১৬ ডিসেম্বর সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবার, শহিদদের স্মরনে সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন- বীর মুক্তিযোদ্ধাগণ জাতির সূর্য সৈনিক। তাদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে, করবে। ২০২৪ সালের ৫ আগস্ট এর নতুন স্বাধীনতার যোদ্ধাদেরও জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে হবে।
এসময় আলোচনা সভায় সহকারি কমিশনার (ভ‚মি) রুনাল্ট চাকমা, কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলে এলাহী, বীর মুক্তিযোদ্ধা শাহাবুল্লাহ সরকার, জামায়াতের আমীর রাশেদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ও শহিদ মুক্তিযোদ্ধা স্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শেষে বিজয় মেলার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যানবৃন্দ, সকল সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিক, বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দিবসটি উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির উদ্যোগে সকাল ৯ টায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আখতারুজ্জামান মিয়ার নেতৃত্বে একটি বিজয় র্যালী শহর প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় অফিসে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা করে।
আমন্ত্রণ/এসিজি
চিরিরবন্দরে মহান বিজয় দিবস উদযাপিত
ডিসেম্বর ১৭, ২০২৪


































