জিন্নাত হোসেন, দিনাজপুর :
মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুর খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রæপের উদ্যোগে জেলা প্রশাসন চত্বরে শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন।
সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয় চত্বরে শহীদ স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি খাদ্য শাস্য আড়ৎদার মালিক গ্রæপের সুরেশ প্রসাদ এর নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, সিনিয়র সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পুসহ দিনাজপুর খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রæপ ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র অন্যান্য সদস্যবৃন্দ।


































