মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিবেদক :
চিরিরবন্দরে আসন্ন ঈদ উল আযহা উপলক্ষ্যে যথানিয়মে পশু জবাই ও কোরবানির পশু চামড়া সংরক্ষনের উদ্দেশ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষণে উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা, সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. রায়হান আলী প্রমুখ বক্তব্য রাখেন। প্রশিক্ষণে ঈমাম, সাংবাদিক, কসাইগণ অংশগ্রহন করেন।
আমন্ত্রণ/এজি
চিরিরবন্দরে পশু জবাই ও চামড়া সংরক্ষনের উদ্দেশ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মে ২১, ২০২৬
































