মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) :
দিনাজপুরের চিরিরবন্দরে থানা পুলিশ মোজাম্মেল হক রোমান নামে উপজেলা আওয়ামী লীগের সদস্যকে আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে আটক করেছে।
থানা সুত্রে জানা গেছে, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী ও পরিদর্শক (তদন্ত) আহসান হাবিবের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার ঘুঘুরাতলী বাজারে অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য মোজাম্মেল হক রোমানকে (৫০) আটক করে।
থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান হাবিব আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মোজাম্মেল হক রোমানকে রাজনৈতিক মামলায় আটক করা হয়েছে। বিভিন্ন থানায় খোঁজ নেয়া হচ্ছে, তার নামে আরো মামলা আছে কিনা।
আমন্ত্রণ/এজি
চিরিরবন্দরে উপজেলা আওয়ামীলীগের সদস্য রোমান আটক
ডিসেম্বর ২৩, ২০২৫


































