গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় এক যুবককে জিম্মি করে গরু লুটের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর (পশ্চিমপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ফজলু মিয়া জানান, ৫ থেকে ৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে গোয়ালঘর থেকে তিনটি গরু বের করে নেয়। এসময় তিনি বাধা দিতে গেলে ডাকাত দলের এক সদস্য তার গলায় ধারালো অস্ত্র ধরে প্রাণনাশের হুমকি দেয়।
পরে ডাকাতরা গরুগুলো বাড়ির বাইরে নিয়ে গিয়ে একটি পিকআপ ভ্যানে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ডাকাত দল চলে যাওয়ার পর ভুক্তভোগীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলেও ততক্ষণে তারা পালিয়ে যায়।
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
আমন্ত্রণ/এসিজি


































