আতিউর রহমান, বিরল (দিনাজপুর) :
দিনাজপুরের বিরলে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি এর আয়োজনে দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বৃক্ষরোপন করা হয়েছে।
আজ সোমবার সকালে বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত¡রে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক।
এ সময় প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি এর এমডি এবং সিইও মোঃ সাজ্জাদ ইয়াহিয়া, ডিএমডি (কোম্পানি সচিব এবং হেড অব এডমিন) ঝর্না পারুল, ডিএমডি (সিএফও) মোহাম্মদ আরিফ হোসেন, ডিএমডি (ক্লেইমস এবং রি-ইন্স্যুরেন্স) মো. ইমরুল হাসান খাঁন, অ্যাসিস্ট্যান্ট এমডি (অবলিখন) মো. সামিউর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (হেড অব অডিট) এটিএম. মোবাশ্বিরুল বাশার (শাকিল), ম্যানেজার (প্রশাসন ও মানব সম্পদ) সাইফুল ইসলাম, ব্রাঞ্চ ইনচার্জ (দিনাজপুর পাখা) মো. আজিজুস সালাম (বকুল) (ঠচ), ব্রাঞ্চ ইনচার্জ (রংপুর শাখা) মো. সোহেল রানা (ঠচ), ব্রাঞ্চ ইনচার্জ (বগুড়া শাখা) মোঃ আব্দুল হাই (ঝঠচ), ব্রাঞ্চ ইনচার্জ (নাওগাঁ শাখা) মো. আজিজুল হক (অঠচ) প্রমুখ উপস্থিত ছিলেন।
পাঁচশতাধিক দুস্থ নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে দুপুরে অতিথিবৃন্দ বিরল উ্পজেলার ফরক্কাবাদ ইউনিয়নের দেওয়ানজিদিঘী ইসলামীয়া এতিমখানা চত্ত¡রে ভিয়েতনাম খেজুর গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
আমন্ত্রণ/এসিজি
বিরলে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি এর শীতবস্ত্র বিতরণ ও বৃক্ষরোপণ
ডিসেম্বর ৮, ২০২৫
































