গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক, গোবিন্দগঞ্জ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ রিপোর্টাস ফোরামের রফিকুল ইসলাম সভাপতি, কালা মানিক দেব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে সর্বসম্মতিক্রমে কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে দৈনিক দিনকাল পত্রিকার গোবিন্দগঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলাম মন্ডলকে সভাপতি এবং আজকের জনবানী পত্রিকার গোবিন্দগঞ্জ প্রতিনিধি কালা মানিক দেবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্য বিশিষ্ট গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে।
তিন বছর মেয়াদের এই কমিটির নির্বাচিতরা হলেন, সহসভাপতি তাজুল ইসলাম প্রধান (দৈনিক নতুন দিন), যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মিন্টু (দৈনিক দেশ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক রতন চন্দ্র ঘোষ ( দৈনিক বগুড়া), কোষাধ্যক্ষ স্বাধীন দাস (দৈনিক স্বদেশ বিচিত্রা), দপ্তর সম্পাদক মিজানুর রহমান প্রধান ( দৈনিক প্রত্যাশা প্রতিদিন), প্রচার সম্পাদক সাইদুল ইসলাম (দৈনিক ঢাকা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এটিএম সাজ্জাদ হোসেন সাবু (দৈনিক নবচেতনা), কার্যকরী সদস্যরা হলেন, শাহ আলম সরকার সাজু (ভোরের কাগজ), তারাজুল ইসলাম (দৈনিক গণমুক্তি) ও নুর আলম আকন্দ (দৈনিক আমার বার্তা )।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক শওকত জামান, সহ-সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু, সাংগঠনিক সম্পাদক এবিএস লিটন, জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ শাখার সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজু, বাংলাদেশ প্রেসক্লাবের গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন আকন্দ, আনন্দ টিভির প্রতিনিধি উজ্জল হক প্রধান প্রমুখ নেতৃবৃন্দ।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের রফিকুল সভাপতি, কালা মানিক সাধারণ সম্পাদক নির্বাচিত
সেপ্টেম্বর ২১, ২০২৪


































