প্লাবন শুভ ও আমিনুল ইসলাম :
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিন বড়গ্রাম বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বড়গ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে সভা শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জনসচেতনতামূলক সভা বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এবিএম জাহিদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভাপতির বক্তব্যে বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এবিএম জাহিদুল করিম বলেন, জাতি- ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সম্প্রদায়িক মনোভাব পরিহার ও সকল বৈষম্য ভেদাভেদ ভুলে ধর্ম যার যার দেশ সবার এই মূলমন্ত্রকে ধারণ করে দেশকে সামনে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরো বলেন, সীমান্ত এলাকায় সকল ধরনের চোরাচালান, মাদক পাচার, নারী ও শিশু পাচার, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা দুর্ঘটনা প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত এলাকায় গমণের কারণে প্রতিবেশী বিএসএফ সদস্যদের হাতে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের স্বীকার না হওয়া, দায়িত্বপূর্ণ এলাকার ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা সহ চলমান পরিস্থিতিতে অবৈধভাবে সীমান্তে পারাপার রোধকল্পে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলের প্রতি আহবান জানান।
জনসচেতনতামূলক সভা বিজিবি ২৯ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ, পুলিশিং কমিটির প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি, শিক্ষানুরাগী, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ী ২৯ বিজিবি’র সীমান্তবাসীদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
সেপ্টেম্বর ২১, ২০২৪
































