বাবু লাল মার্ডি, মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মিঠাপুকুর উপজেলা শাখার আয়োজনে গত শুক্রবার বিকালে উপজেলার রানীপুকুর ইউনিয়ন কমিউনিটি সেন্টারে উপজেলা মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় মিঠাপুকুর উপজেলা মহিলা দলের সভাপতি মমতাজ বেগম রানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলা বিএনপি’ র সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন, সাংগঠনিক সম্পাদক সুমন সরকার, মোজাহিদুল ইসলাম, রংপুর জেলা ছাত্রদলের সদস্য শাফিউল ইসলাম শিমুল প্রমুখ।
কর্মী সভায় বক্তারা বক্তব্যে বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের গঠনগত শক্তি বৃদ্ধি ও তৃণমূলের নেতাকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং তারা সংগঠনের কার্যক্রম আরও বেগবান করাসহ স্থানীয় নেতাকর্মী ও মহিলা দলের সদস্যদেরকে আগামীর রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
আমন্ত্রণ/এসিজি


































