কাশী কুমার দাস, দিনাজপুর :
“খেলাধুলায় ভরপুর- জেলা মোদের দিনাজপুর” এই শ্লোগানকে সামনে রেখে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও দিনাজপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. রেহাতুল ইসলাম খোকা’র সার্বিক তত্ত¡াবধায়নে নবম বারের মতো দিনাজপুর ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট আজ শনিবার (২১ সেপ্টেম্বর) দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠে ৯ম ম্যাচে বদরগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ০-৫ গোলে হারিয়ে বোদা উপজেলা ফুটবল একাদশের জয়লাভ করেছেঅ।
খেলার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও নবম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক মো. রেহাতুল ইসলাম খোকা।
প্রধান অতিথি হিসেবে খেলোয়ারদের সাথে পরিচিতি গ্রহন করেন এবং খেলার উদ্বোধন করেন বিরল জগৎপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাসেদুর রহমান পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রেয়াজুল করিম রেজা চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ সপু আহমেদ ও সদস্য সচিব মোহাম্মদ নাসিম।
৯ম ম্যাচে খেলতে নামেন বদরগঞ্জ স্পোর্টিং ক্লাব বনাম বোদা উপজেলা ফুটবল একাদশ। বদরগঞ্জ স্পোর্টিং ক্লাব কে ০-৫ গোলে হারিয়ে জয়লাভ করে বোদা উপজেলা ফুটবল একাদশ। রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন প্রধান রেফারী মো. ওবায়েদুর রহমান, সহকারী রেফারী সুজিত, মতিউর, ডালিম, ম্যাচ কমিশনার এসএম রাজিব। খেলার ধারভাস্কক বর্ণনা করেন এসএম রফিক। ভিডিও ধারণ করেন বীরগঞ্জ শরিফ ভিডিও।
স্বাগত বক্তব্য রাখতে গিয়ে টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. রেহাতুল ইসলাম খোকা বলেন, ৯ বছর পূর্বে আমি যখন দেখলাম দিনাজপুরে তরুন ও যুবকেরা মাদকের কড়াল গ্রাসের হাতছানিতে এগিয়ে যাচ্ছে। তখনই আমার মনে হয়েছে এই সমস্ত যুবকদের ফিরিয়ে আনতে এবং মাঠমুখী করতে হলে এ ধরনের একটি ফুটবল টুর্নামেন্টের খুবই প্রয়োজন। সেই থেকে সকলের সহযোগিতায় এই ফুটবল টুর্নামেন্ট চালিয়ে যাচ্ছি। খেলার সার্বিক সহযোগিতায় রয়েছেন আপেল, রাসেল, রেজা, আকাশ, ইমরান, বাশার প্রমুখ।
আগামীকার রোববার (২২ সেপ্টেম্বর) প্রথম কোয়াটার ফাইনালে খেলবেন বিরামপুর উপজেলার দাউদপুর ফুটবল একাডেমী বনাম দিনাজপুর বড়মাঠ ফুটবল একাদশ।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে নবম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ৯ম ম্যাচে বোদা উপজেলা ফুটবল একাদশ’র জয়ী
সেপ্টেম্বর ২১, ২০২৪
































