গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক, গোবিন্দগঞ্জ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদক বিরোধী আন্দোলন নামে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের হাইস্কুলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের নেতা তারেক রহমানের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাফরিন জায়েদ জিতি, গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক তারেকুল ইসলাম টুটুল, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহŸায়ক ও ওয়ার্ককাসৃ পার্টির উপজেলা শাখার সভাপতি এমএ মোতিন মোল্লা, মাদক বিরোধী আন্দোলনের নেতা মাকসুদুর রহমান প্রমুখ।
বক্তারা গোবিন্দগঞ্জের আনাচে কানাচে যে মাদকের ব্যবসা গড়ে উঠেচে অবিলম্বে তা বন্ধ করার জন্য প্রশাসনের সু-দৃষ্টি দেয়ার দাবী জানান। শেষে মাদক বিরোধী আন্দোলনের পক্ষে শিক্ষার্থী সাব্বির সুস্মান উপস্থিত শিক্ষার্থীদের মাদক থেকে নিজেকে দুরে রাখার শপথ বাক্য পাঠ করান।
আমন্ত্রণ/এসিজি


































