গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক, গোবিন্দগঞ্জ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে মতবিনিময় করেছেন গোবিন্দগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম।
গোবিন্দগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি রবিউল কবির মনু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজ্বী শওকত জামানের উপস্থাপনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু, সাবেক সভাপতি খোকন আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক রাহেনুল হক সরকার, সহ-সভাপতি মঞ্জুর হাবিব মনজু, যুগ্ম সম্পাদক আবু মো. শামীম রেজা ডাফরুল ও তাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এবিএস লিটন, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান আকন্দ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিষ্ণু নন্দী, সদস্য আব্দুল হান্নান আকন্দ, মানিক সাহা, রবিউল হাসান বিপ্লব ও অজয় চাকী প্রমুখ।
মতবিনিময় সভায় ওসি ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং জুয়া-মাদকসহ সকল অপরাধমূলক কর্মকান্ড বন্ধ করার বিষয়ে প্রেসক্লাবের সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এর আগে নবাগত ওসি বুলবুল ইসলামকে প্রেসক্লাবের কর্মকর্তারা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে থানার নবাগত ওসি’র মতবিনিময়
অক্টোবর ২৬, ২০২৪
































