গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক, গোবিন্দগঞ্জ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের নব-গঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত শপথ গ্রহণ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের বিদায়ী সভাপতি গোপাল মোহন্ত।
প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু’র উপস্থাপনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক হাজী শওকত জামান, সহ-সভাপতি মঞ্জুর হাবিব মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক রাহেনুল হক সরকার ও এস.এম রাসেল কবির, যুগ্ম-সম্পাদক শামীম রেজা ডাফরুল ও তাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এবিএস লিটন, দপ্তর সম্পাদক বিএসসি আতিকুর রহমান আতিক, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান আকন্দ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিষ্ণু নন্দী, ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন ছন্দ, আমন্ত্রিত অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল ইসলাম রফিক, রিপোর্টার্স ফোরামের আহŸায়ক রফিকুল ইসলাম মন্ডল, চ্যানেল আই’র গাইবান্ধা জেলা প্রতিনিধি ফারুক হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জিল্লুর রহমান সরকার, রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খোকন আহম্মেদ।
আমন্ত্রণ/এসিজি


































