গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক :
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির এক সভা রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সিপিবি’র সভাপতি অশোক কুমার আগরওয়ালার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল মামুন মোবারকের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সিপিবি গাইবান্ধা জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুরাদুজ্জামান রব্বানী, কৃষক সমিতির কেন্দ্রিয় সদস্য ও গাইবান্ধা জেলা সিপিবি’র সদস্য তাজুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা সিপিবি’র সহ-সম্পাদক আদনান ডাবলিন, সদস্য রেজাউল করিম রঞ্জু, দেলোয়ার হোসেন, প্রভাত চন্দ্র সরকার, গণেশ মুর্মু ও জায়েদ আলী প্রমুখ।
সভায় সাংগঠনিক বিভিন্ন আলোচনা করা হয়। এ ছাড়াও সভায় সিপিবি’র কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ‘গণতন্ত্রের অভিযাত্রা’ উপলক্ষে আগামী ২৭ জানুয়ারি গোবিন্দগঞ্জে জনসভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জ উপজেলা কমিউনিস্ট পার্টির সভা অনুষ্ঠিত
জানুয়ারি ১৩, ২০২৫
































