গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুতের প্রি-পেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে গ্রাহকরা বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নেসকো কার্যালয় ঘেরাও কর্মসূচী পালন করেছে। রোববার (১২ জানুয়ারি) গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি ও বিদ্যুৎ গ্রাহক সমিতির আয়োজনে এ কর্মসূচী পালন করে।
গোবিন্দগঞ্জ শহীদ মিনার চত্বর থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে। এরপর মিছিল সহকারে গোবিন্দগঞ্জ নেসকো কার্যালয় ঘেরাও করে সমাবেশ ও বিক্ষোভ করে। গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক এম এ মতিন মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলার বিদ্যুৎ গ্রাহক সমিতির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, গোবিন্দগঞ্জ উপজেলা জেএসডির সভাপতি আয়ুব হোসেন সরকার, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির যুগ্ম আহŸায়ক রওশন আলম সরকার, বাসদ গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
বক্তারা বলেন, জনমত উপেক্ষা করে নেসকো কর্তৃপক্ষের বিদ্যুৎ ব্যবহারের প্রিপেইড মিটার সংযোগ প্রদানের সিন্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় অসহযোগ ও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে বিদ্যুতের প্রি-পেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে নেসকো কার্যালয় ঘেরাও
জানুয়ারি ১৩, ২০২৫

































