গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আদুরী আক্তার (২৬) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের চককোচমুড়ী গ্রামের চুন্নু মিয়ার ছেলে রুহুল আমিনের (৩০) স্ত্রী এবং পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের পলাশী গ্রামের হাজ্বী রতন মিয়ার মেয়ে।
শনিবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি, এ বিষয়ে থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে। আতœহত্যার সঠিক কারণ জানার জন্য লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান আদুরী আক্তারের সাথে প্রায় ৭ বছর আগে রুহুল আমিনের বিয়ে হয়। সাংসারিক জীবনে তাদের ৬ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-ঝাঁটি লেগেই থাকতো। গত শুক্রবার বিকেলে কেনা-কাটা করার জন্য তারা গোবিন্দগঞ্জ শহরে আসে। সেখানে কেনা-কাটার এক পর্যায়ে স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য বিষয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে স্বামীর ওপর অভিমান করে শুক্রবার রাতে বাড়ির সকলের অজান্তে আদুরী আক্তার নিজ শয়ন ঘরের বাঁশের তীরের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শনিবার সকালে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে গোবিন্দগঞ্জ থানায় অবগত করলে পুলিশ শনিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে স্বামীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
ফেব্রুয়ারি ২, ২০২৫


































