গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সাইদুল ইসলাম (৪৮) নামের অটোরিকশার একজন যাত্রী নিহত এবং ৫ জন আহত হয়েছেন। নিহত অটোরিকশার যাত্রী সাইদুল ইসলাম উপজেলার তালুককানুপুর ইউনিয়নের তাজপুর গ্রামের মোংলা দফাদারের ছেলে। এ ঘটনায় আহতদের গোবিন্দগঞ্জ ও বগুড়া শজিমেক হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হেসেন জানান, জানান গতকাল বেলা ২টার দিকে একটি অটোরিকশা নির্দিষ্ট লেনের বদলে মেইন লেনে বগুড়া থেকে গোবিন্দগঞ্জ শহরের দিকে আসার সময় পিছন থেকে একই দিকে যাওয়ার সময় দ্রæতগামী যাত্রীবাহি অজ্ঞাতনামা একটি বাস পিছন থেকে অটোরিবকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিক্সার যাত্রী সাইদুল সহ অন্য ৫জন যাত্রী আহত হয়। গুরুতর অবস্থায় সাইদুলকে বগুড়া শজিমেক হাসাপাতালে নেয়া হলে চিকিৎসক তকে মৃত ঘোষণা করেন।
আমন্ত্রণ/এসিজি


































