গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় পালনের প্রস্তুতিমূলক সভা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য শামীম কায়সার লিংকন, উপজেলা সহকারী কমিশনার ভূমি তামশিদ ইরাম খান, জামায়াত মনোনীত প্রার্থী সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার, উপজেলা বিএনপি’র আহŸায়ক ফারুক কবির আহমেদ, গোবিন্দগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোজাম্মেল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম আজাদ, গোবিন্দগঞ্জ পৌর বিএনপি সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আকরাম হোসেন, ইসলামি আন্দোলন জেলা যুব বিভাগের সভাপতি মুফতি তৌহিদুল ইসলাম তুহিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মির্জা শওকত জামান, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহকারি মহাসচিব সাজাদুর রহমান সাজু প্রমুখ।
সভায় সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে পালনের জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। অনুষ্ঠানের রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিককর্মী, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেণি ও পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি


































