গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে উত্তোলনের দায়ে মোখলেছুরকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার বিকালে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কাটাখালী ব্রিজের পূর্বে নদীতে অবৈধ ভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিল চান মিয়ার নামের এক বালু ব্যবসায়ি।
গত মঙ্গলবার বিকেলে এই বালু পয়েন্টে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান। কিন্তু ঘটনার সময় চানমিয়া না থাকায় তার সহযোগি দরবস্ত ইউপির গর্ন্ধববাড়ীর আব্দুস সালামের ছেলে আটক মোখলেছুরকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ দিনের কারাদণ্ড প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, বালু উত্তোলনকারীর বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
আমন্ত্রণ/এজি


































