গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আল মাহমুদ দিপুকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শাখাহার ইউপির পিয়ারাপুর জাংগালপাড়া নিজ বাড়ি থেকে দীপুকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশের এস আই সেলিম রেজা, এসআই আনিসুর রহমান ও মমিনুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করে।
এসআই সেলিম রেজা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী ফুলপুকুরিয়া বাজারে দোকানপাটে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ মামলার আসামী হিসেবে দীপুকে গ্রেফতার করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক ডেভিল হান্ট’অভিযানে আল মাহমুদ দীপুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে আজ বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
আমন্ত্রণ/এজি


































