গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্য ছিল জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন, র্যালী, আলোচনা সভা ও নিজ আঙ্গিনা পরিস্কার। সকালে গোবিন্দগঞ্জ স্কাউট ভবনে পতাকা উত্তোলন করেন উপজেলা স্কাউটস এর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা।
এরপর র্যালী শেষে উপজেলা পরিষদে কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, এলটি নুকুল চন্দ্র রায়, উপজেলা স্কাউটস এর কমিশনার মির্জা মো. শওকত জ্জামান প্রধান, সেক্রেটারী সিরাজুল ইসলাম, হাসানুল হাসীন সুইট এলটি,সাবেক সেক্রেটারি শাহজাহান সাজু, যুগ্ম সেক্রেটারি রুহুল আমিন জুয়েল, জহুরুল ইসলাম,লায়লা হোসনে আরা, মাহমুদা বেগম, আরিফুন নাহার জাকিয়া, গোলাম মোস্তফা প্রমুখ। বক্তারা স্কাউট আন্দোলনে সম্পৃক্ততার হার বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত
এপ্রিল ৯, ২০২৫


































