গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক, গোবিন্দগঞ্জ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড ও পদোন্নতিসহ সহকারী শিক্ষকদের নবম গ্রেড বেতন প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচির পালন করা হয়েছে। গোবিন্দগঞ্জ বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে বুধবার (২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সড়কে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর্জা মো. শওকত জামান প্রধান, রুহুল আমিন জুয়েল, সহকারী শিক্ষক সাজেদুল করিম কাজল, কাপাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, কুকরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক খায়রুল ইসলাম প্রমুখ।
বক্তরা অবিলম্বে শতভাগ পদোন্নতিসহ সহকারি শিক্ষকদের দশম গ্রেডে এবং প্রধান শিক্ষকদের নবম গ্রেড বেতন প্রদানের দাবি জানান। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নবম ও দশম গ্রেডে বেতন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
অক্টোবর ৪, ২০২৪


































