গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের পৃথক অভিযানে ৫ কেজি গাঁজা সহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানান শুক্রবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কের সিংহডাঙা নাম স্থানে পৃথক পৃথক এই অভিযান পরিচালনা করা হয়।
গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের এস আই সোহানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শুক্রবার রাতে চক সিংহডাঙ্গায় সন্দেহভাজন রবিউল ইসলাম (২৭) রমজান আলী (৩৮) নাজমুল মিয়া নাজু (২৬) ও আল আমিন (২০) নামের ৪ জন আটক করে তাদের কাছ থেকে আলাদা আলাদা পোটলায় বহণের সময় সাড়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আসামীদের মালামাল সহ থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে গোবিন্দগঞ্জ থানার এসআই হাফিজুর রহমান জানান, একই মহাসড়কের আতিকের ভাটা এলাকায় পুলিশের একটি অভিযানিক দল যাত্রবাহী বাসে তল্লাশি চালিয়ে দেড় কেজি গাঁজা সহ লিমন ইসলাম লেবু (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। আজ দুপরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে পৃথক অভিযানে ৫ কেজি গাঁজাসহ ৫জনকে গ্রেপ্তার
জানুয়ারি ২৬, ২০২৫


































