গোপাল মোহন্ত, গাইবান্ধা প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে খেলার সময় পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার কামদিয়া ইউনিয়নের চকমানিকপুর গ্রামের রায়হান ফকিরের ছেলে।
আজ শুক্রবার (১৪ মার্চ) দুপুরে বাড়ী পাশে খেলতে গিয়ে পরিবারের লোকজনের অজান্তে কাউড়াগারি কবরস্থানের পাশের নতুন পুকুরে পড়ে ডুবে যায়। এদিকে বাড়ীতে না পেয়ে আববারকে খুঁজতে বেড়িয়ে পরিবারের লোকজন পুকুরে পানিতে তাকে ভাসতে থাকা দেখে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মার্চ ১৪, ২০২৫


































