গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাইহাট কলেজ রোভার স্কাউট গ্রুপের দীক্ষা অনুষ্ঠানে স্কাউট সদস্যদের শপথ বাক্য পাঠ ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার নাকাইহাট কলেজ মাঠের এই দীক্ষা অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ আশরাফ আলী প্রধান।
এতে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক তামজিদুর রহমান ও নাকাইহাট কলেজের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। এর আগে দীক্ষানুষ্ঠানে নাকাইহাট কলেজ অধ্যক্ষ আশরাফ আলী প্রধান শপথ বাক্য পাঠ করান এবং স্কাউট সদস্যদের হাতে সার্টিফিকেট প্রদান করেন।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে নাকাইহাট কলেজ রোভার স্কাউট গ্রুপের দীক্ষা অনুষ্ঠানে
জানুয়ারি ২১, ২০২৫
































